উপবৃত্তি রেজিষ্ট্রেশন পোর্টাল

সহজ ও দ্রুত রেজিস্ট্রেশনের জন্য তৈরি একটি একক প্ল্যাটফর্ম

📅 আবেদন শুরু: ২৯ নভেম্বর ২০২৬, ১:০০ রাত   |   ⏳ আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬, ১২:০০ রাত

📢 দৃষ্টি আকর্ষণ

জরুরী বিজ্ঞপ্তি

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে; সময় শেষ হলেই সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

❓ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

উপরের “রেজিষ্ট্রেশন করুন” বাটনে ক্লিক করে ৫ ধাপের ফরম পূরণ করুন — (১) শ্রেণি, স্টুডেন্ট আইডি ও ব্যক্তিগত তথ্য (ছবি আপলোডসহ), (২) অভিভাবক ও পেমেন্ট (ব্যাংক/মোবাইল ব্যাংকিং), (৩) ঠিকানা ও শিক্ষা তথ্য, (৪) আর্থিক অবস্থা সংক্রান্ত ৩০টি প্রশ্ন ও শর্তসাপেক্ষ কাগজপত্র, (৫) প্রিভিউ, স্বাক্ষর ও চূড়ান্ত জমা। প্রতিটি ধাপে “সংরক্ষণ এবং পরবর্তী পৃষ্ঠা” চাপলে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ড্রাফটে সংরক্ষিত হয়; সবশেষে “চূড়ান্ত আবেদন জমা দিন” বাটনে ক্লিক করুন।

প্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি প্রদান করে থাকে। হোম পেজের “স্টুডেন্ট আইডি খুঁজুন” বাটনে ক্লিক করে শ্রেণি, শাখা, রোল, নাম অথবা স্টুডেন্ট আইডি — যেকোনো একটি তথ্য দিয়ে সার্চ করুন। ফলাফল তালিকা থেকে শিক্ষার্থীর নাম, শ্রেণি, শাখা, রোল ও স্টুডেন্ট আইডি দেখে নিতে পারবেন।

সার্চে কেবল চলতি শিক্ষাবর্ষে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য পাওয়া যায়। নামের বানান ও রোল নম্বর সঠিকভাবে লিখুন এবং প্রয়োজনে শ্রেণি ও শাখা নির্বাচন করে আবার চেষ্টা করুন (রোল বাংলা বা ইংরেজি সংখ্যায় লিখলেও চলবে)। তবুও তথ্য না পাওয়া গেলে প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করুন।

শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর, স্টুডেন্ট আইডি ও শ্রেণি রোল, শিক্ষার্থী/পিতা/মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, সচল মোবাইল নম্বর, শিক্ষার্থীর নামে একক/যৌথ ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) তথ্য, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি — এসব প্রস্তুত রাখুন। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী কার্ড, মৃত্যু সনদ, ভাতার কার্ড এবং মুক্তিযোদ্ধা/জুলাই যোদ্ধা সংক্রান্ত প্রমাণপত্র আপলোডের জন্য রাখুন।

না। একটি স্টুডেন্ট আইডি ও একটি মোবাইল নম্বর দিয়ে একবারই আবেদন করা যাবে; চলতি শিক্ষাবর্ষে একটি জন্ম নিবন্ধন নম্বর ও একটি ব্যাংক/মোবাইল ব্যাংকিং হিসাবও একবারই ব্যবহার করা যাবে। ইতিমধ্যে ব্যবহৃত তথ্য দিয়ে জমা দিলে সিস্টেম আবেদন গ্রহণ করে না এবং সংশ্লিষ্ট ত্রুটি বার্তা দেখায়।

ভুল বা অসত্য তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে এবং বৃত্তির অর্থ পাওয়া থেকে বঞ্চিত হতে হবে; সেজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই জন্ম নিবন্ধন, NID এবং ব্যাংক/মোবাইল ব্যাংকিং তথ্য ভালোভাবে যাচাই করে সঠিকভাবে পূরণ করুন।

হোম পেজের “আবেদন কপি ডাউনলোড” বাটনে গিয়ে আপনার স্টুডেন্ট আইডি দিন। শিক্ষার্থীর কপি ও অফিস কপি — দুই কপি PDF ডাউনলোড হবে। অফিস কপি প্রিন্ট করে শিক্ষার্থী ও অভিভাবকের স্বাক্ষরসহ আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানে জমা দিন।

পেজের উপরে “আবেদন শুরু” ও “আবেদন শেষ” তারিখ-সময় দেখানো আছে; নির্ধারিত সময়ের ভেতরেই আবেদন জমা দিতে হবে। সময় শেষ হলে বা সার্ভার বন্ধ থাকলে অনলাইন আবেদন করা যাবে না। প্রতিটি ধাপ ড্রাফটে সংরক্ষিত থাকে, তাই একই ব্রাউজারে ফিরে এসে পূর্বের তথ্য থেকে আবেদন চালিয়ে যেতে পারবেন।

চূড়ান্তভাবে জমা দেওয়ার পর অনলাইন থেকে তথ্য পরিবর্তন করা যায় না। তাই ৫ম ধাপের প্রিভিউতে সব তথ্য ভালোভাবে যাচাই করে তারপর জমা দিন। সংশোধনের প্রয়োজন হলে প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করুন।

হোম পেজের “রেজিস্ট্রেশন নম্বর খুঁজুন” বাটনে ক্লিক করে শ্রেণি এবং শিক্ষার্থীর নাম, পিতার নাম অথবা মাতার নাম — যেকোনো একটি তথ্য দিয়ে সার্চ করুন। ৬ষ্ঠ শ্রেণিতে যেসব শিক্ষার্থী Chakaria Korak Biddyapith রেজিস্ট্রেশন করেছে, সার্চ করলে তাদের রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। যারা ৬ষ্ঠ শ্রেণিতে এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেনি অথবা অন্য প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছে, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে।

📞 জরুরী যোগাযোগ

জনাব নুরুল আখের
জনাব নুরুল আখের

প্রধান শিক্ষক

📞 01817777630

জনাব রনি কান্তি নাথ
জনাব রনি কান্তি নাথ

সহকারী শিক্ষক (আইসিটি)

📞 01864769361